Sunday, June 30, 2013

সুখি দিনের সুখ

বলব কি পথ;
বলব কি তোমার !
ঐ দেখ কিছুটা দূরে সে হেটে যাচ্ছে ।

বলব কি গাছ;
বলব কি তোমায় !
ঐ দেখ তোমার সখি তাকে হাওয়া দিচ্ছে ।

বলব কি বল পাখি;
সখা আমারও আছে ।
এইতো সে বলে গেল ভালোবেসেছে ।

এই দুপুরে, শব্দ নীরবে,
সে একা কেন পেল ?
চুপিচুপি সে আমায় এ কি বলে গেল ?

নীরব ছিল যে রত্ন,
তারে করেছি কত যত্ন ।
সেই তার বুলি হয়ে আমারে মারল ছুরি ।

ব্যাথায় আমি মরি ।
আমি সুখ পরী ।

স্বপ্ন শুধু স্বপ্ন থাকবে ।
সত্যি কেন হবে ?
সুখগুলো কেন বল,
খুশিতে কাদাঁবে ?

সুখের রঙ নীল ।
সুখের রঙই লাল ।
কেন করলে প্রেমে তোমার এতোটা মাতাল ?

তোমার পথের মায়া আমার
বহুকালের ছিল ।
আজ সে মায়া তীব্রতর হল ।

ও হে বাচাল পথিক ?
একটু দেখ নাকো ।
মুচকি হাসিঁ সাজিয়ে আমি,
পিছু তাকিয়ে দেখ ।

আহ্ !
ভাবিগো এ বেলায়,
এ মন ছিল যে তোমার কত অপেক্ষায় ।

Thursday, June 27, 2013

জলের সমাপ্তি

নীল চিঠিটা কই ?
তাতে ভালোবাসা লেখা আছে ।
ডাইরিটা কই ?
তাতে চিঠিটা রাখা আছে ।

আমি আবেগ হারিয়েছি নাকি ?
নাহ্ ! সে চুড়ি করেছে ।
আমার আবেগগুলো কই ?
যা সে নিয়ে নিয়েছে ।

আমার আলমারিটা কই ?
যেটায় ডাইরিটা লুকানো ।
ডাইরির পাশে ছিল রাখা,
কিছু ফুল শুকনো ।

প্রেমগুলো কই ?
লুকোচুরির ছলে ।
সে গেল কই ?
আমাকে ভুলে ।

আমার হৃদয়টা কই ?
যেটা আমার মাঝে ছিল ।
আমার অশ্রুগুলি কই ?
ছিল চোখেতে লুকনো ।

আমার হাতটি কই ?
তার হাতের উপর রাখা ।
তার হাতটি কই ?
অন্যের হাতে রাখা ।

আমি ছলনায় পড়েছি ।
হয়েছে ভুল ।
বলতেই হয়,
চোখের জলে ভাসিয়েছি ফুল ।

আকাঁ প্রেম

আমায় স্পর্শ করেছে প্রিয়,
তোমার মায়ার অনুভূতি ।
একটু ছোয়াঁর ইচ্ছে,
যদি পায় অনুমতি ।

ইচ্ছেটা পুকুর ঘাটে;
শুধুই দুজনে ।
জলেতে হবে ঢেউ,
টুপটাপ বর্ষনে ।

দেখবো সেই ছেলেমানুষি,
কিভাবে হয় আড়াল ।
মায়ার বৃত্তে বন্দি করে,
কিভাবে কর মাতাল ।

আমিযে পথভুলা অচিন পাখি ।
তোমার নয়নে পথ খুজি ।
করি পথ সমাপ্তির মিনতি ।
বলি, মিনতি হবেকি কবুল ?

চারিদিক দেখি আবছা আধাঁর,
তোমাকেই দেখি ঠিক ।
একটু বলবে কি,
আমি আছি কোন দিক ?

আমি মায়ায় পরেছি সখি;
প্রেমে পরেছি ।
তোমার নয়ন বৃত্তে বন্দি হয়েছি ।

তাইতো ভেবে রেখেছি,
আছি ঝুম বৃষ্টির অপেক্ষায় ।
হোক বৃষ্টি;
তখন বলবো ভালোবাসি ।

প্রেমের নিমন্ত্রন

নিশি রাতের আলোকপাত,
প্রদীপের কিছু আলো ।

বাতাস স্রোতে নিভু নিভু সে;
যেন ভালোবাসায় নিষ্শেষ ।
তারা মেতেছে প্রেমে ।
তাই বাতাসের তালে এ নৃত্য তার ।

আমিও দেখছি ।
তুমিও দেখছ ।
জীবনহীন জীবন্ত প্রেম ।
তাদের মত তোমাতে বাধা এই জীবনের ফ্রেম ।

প্রদীপের আলোয় অপরুপ তুমি,
বাতাসের শীতলে মুগ্ধ ।
তোমাতে চেয়ে মনে মনে লিখি,
পদ্যের পর গদ্য ।

তোমার প্রতি ভালোবাসা আমার,
হবেনা কখনো শেষ ।
যত দীর্ঘ হয় জীবনখানি,
হলেও কভু শেষ ।

দেখবে আমার ভালোবাসা,
যদি অসুখে পর ।
চোখের জলে ভিজিয়ে রুমাল,
জলপট্টি দিব ।

যদিও জীবনখানি মরে যাবে;
শুকিয়ে যাবে ফুলের মত ।
পাবে সুভাস আজীবন ।
স্মৃতির পাতা নেড়ে দেখ,
করব নতুন নিমন্ত্রন ।

একটি জোনাকি

নিকস কালো নিশির মাঝে একটি জোনাকি ।
একাকি পথভুলা অবুঝ একটি পাখি ।

মিটি মিটি জ্বলছে আবার নিভে নিভে যাচ্ছে ।
কিসের যেন শব্দ আসে কিছু কি বলছে ?

হয়তো বা ।
হয়তো না ।
তবে লাগছে খুবি ভালো !
চারিদিক এতো কালোর মাঝে একটু খানি আলো ।

উড়ে বেড়ায় কেমন করে একটু বিন্দু আলো !
মানুষ না হয়ে হলে জোনাক, হত কতই ভালো ।

উড়ে-উড়ে বেড়াতাম, হতাম তার সঙ্গি ।
তার ডানা দুটো ছুয়ে দিতে করতাম কত ভঙ্গি ।

একই সাথে নিভে যেতাম চারিদিক করে কালো ।
আবার যখন জ্বলে উঠব লাগবে খুবি ভালো ।

হবেনা সে কল্প পূরণ, মানুষ আমি তাই ।
এখন এই কালো বনে একা সে আর নাই ।

পেয়েছে সে একটি সঙ্গি ঠিক তারি মত ।
জ্বলছে নিভছে একই সাথে কল্প তারার মত ।

খোকন বাবু


খোকন বাবু বসে একা,
মনটা ভালো নাই ।
মিষ্টি মেয়েটি বকেছে তাকে,
বলেছে গোবর ভাই ।

তাইতো খোকন যায়নি বাসায়,
খায়নি কোন কিছু ।
চারিদিক জুরে প্রজাপতিগুলো,
ফড়িং নিয়েছে পিছু ।

পাখি বলে, যাবে নাকি ?
যাবে আমার বাড়ি ?
ফুল বলে কাছে আসো,
না আসলেই আড়ি ।

ঘাস বলে একটু বস,
তাকাও আমার পানে ।
বলবো কথা তোমার সাথে,
বলব কানে কানে ।

ব্যাঙ বলে লাফ দিয়ে,
আসবে নাকি ঝাপ দিয়ে ?
বিড়াল যাবে নিয়ে,
আজ তার বিয়ে ।

ভোমর বলে আমি কালো,
কিন্তু পরীর মেয়ে ।
ডানায় চড়িয়ে তোমায় আমি,
আনব ঘুরিয়ে ।

বাতাশ আসে হনহনিয়ে ।
খোকন হাসেঁ ফেলফেলিয়ে ।
পৃথিবী জুড়ে আলো ।
খোকন বাবু, খোকন বাবু, সবার চেয়ে ভালো ।

সরলতা চুপচাপ

আমি দেখেছি শ্রাবনের দিনের
বৃষ্টির টুপটাপ ।
মনের আড়ালের অনুভুতির
অদ্ভুত এক ভাব ।

পরশ পেয়েছি শীতলের;
জলের ছোয়ায় ।
হাওয়ায় মেশানো বৃষ্টির গন্ধ
করেছে পাগল আমায় ।

কল্পনা করেছি তারে,
গভিরে ভেবেছি খুব ।
আমার উঠোন মাঝে
তার নুপুরের ঝুমঝুম ।

ঝিরি ঝিরি ফোটায় অস্পষ্ট সে,
উল্লাসে করে স্রান ।
নৃত্যের তালে উঠোন কাপায়
না-দেখে আমায় ।

দু হাতে ভরে বৃষ্টির জল
কপালেতে ছড়ায় ।
আকাশে তাকায়, মুগ্ধ সে;
বৃষ্টিকে স্বাগত জানায় ।

আমি দেখেছি সে চোখ দুটি,
মায়বিনী এক ভাব ।
সুখ উল্লাসের আড়ালে লুকানো,
সরলতা চুপচাপ ।

যদি বৃষ্টির শেষে আমায় দেখে
লজ্জায় হও চুপ ।
মনে জমানো আবেগখানি
থাকবে না নিশ্চুপ ।